১৯ জুলাই ২০২৫, জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের "স্কাউট ডে-ক্যাম্প ২০২৫ ও দীক্ষা অনুষ্ঠান" অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান শিক্ষক ও গ্রুপ স্কাউট সভাপতি জনাব মো: রুহুল আমীন, গ্রুপ স্কাউট লিডার ও উপজেলা স্কাউট সম্পাদক জনাব মো: নজরুল ইসলাম, উপজেলা স্কাউট লিডার জনাব মাহাবুব আলম, ইউনিট লিডার তপন কুমার কর্মকার সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
উক্ত ডে ক্যাম্পে স্কাউটরা স্কাউটিং এর ইতিহাস, হাইকিং, কোড এন্ড সাইফার, প্রাথমিক প্রতিবিধান, পাইনিওয়ারিং ইত্যাদি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করেছে এবং দীক্ষা গ্রহণের মাধ্যমে নতুনরা স্কাউটিং আন্দোলনের সাথে যুক্ত হয়েছে।