প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড
প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড
বাংলাদেশ স্কাউটস এর স্কাউট শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড "প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড"। স্কাউটরা নির্দিষ্ট সময়ের মধ্যে স্কাউট প্রোগ্রাম যথাযথভাবে বাস্তবায়ন ও সম্পন্ন করার মাধ্যমে জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার মূল্যায়নে উত্তীর্ণ হয়ে এই সম্মাননা অর্জন করে। বাংলাদেশ স্কাউটস এর চিফ স্কাউট ও মহামান্য রাষ্ট্রপতি এই অ্যাওয়ার্ড ও স্বীকৃতি প্রদান করেন।
২০১৪ সাল থেকে জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ এর স্কাউটরা প্রতি বছর প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে এই সম্মাননা অর্জন করে আসছে। এখন পর্যন্ত ২৭ জন স্কাউট এই স্বীকৃতি অর্জন করেছে।
মহামান্য রাষ্ট্রপতি জনাব আবদুল হামিদ এর নিকট থেকে ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’ গ্রহণ করছে স্কাউট এ. আর. এম. আরিফুল ইসলাম।