সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড
সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড
বাংলাদেশ স্কাউটস এর স্কাউট শাখার ২য় সর্বোচ্চ অ্যাওয়ার্ড "সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড"। স্কাউটরা নির্দিষ্ট সময়ের মধ্যে স্কাউট প্রোগ্রাম যথাযথভাবে বাস্তবায়ন ও বিভিন্ন সমাজ সেবা মূলক কাজে অংশগ্রহণ করে শিশু স্বাস্থ্য, পুষ্টি স্যালাইন ও টিকাদান কর্মী ব্যাজ অর্জন করার মাধ্যমে লিখিত, মৌখিক ও ব্যবহারিক মূল্যায়নে উত্তীর্ণ হয়ে এই অ্যাওয়ার্ড অর্জন করে।
নেত্রকোণা জেলায় প্রথম ২০১৭ সাল থেকে জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ এর স্কাউটরা প্রতি বছর সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড সাফল্যের সাথে অর্জন করে আসছে। এখন পর্যন্ত ৪০ জন স্কাউট এই অ্যাওয়ার্ড অর্জন করেছে।