৯ ডিসেম্বর ২০২৩, জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের "স্কাউট ডে-ক্যাম্প ২০২৩" অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান শিক্ষক ও গ্রুপ স্কাউট সভাপতি জনাব মো: রুহুল আমীন, গ্রুপ স্কাউট লিডার ও জেলা স্কাউট লিডার জনাব মো: নজরুল ইসলাম, স্কাউটার জনাব মোহাম্মদ আলী, উপজেলা স্কাউট সম্পাদক জনাব মোহাম্মদ শহীদ মিঞা, উপজেলা স্কাউট লিডার জনাব মাহাবুব আলম, ইউনিট লিডার তপন কুমার কর্মকার, গার্ল-ইন স্কাউট ইউনিট লিডার ফাতেমা আক্তার সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
উক্ত ডে ক্যাম্পে স্কাউটরা স্কাউটিং এর ইতিহাস, দড়ির কাজ, পাইওনিয়ারিং, প্রাথমিক প্রতিবিধান ইত্যাদি বিষয় সম্পর্কে হাতে কলমে জ্ঞান অর্জন করেছে।